দিল্লির বিক্ষোভ থেকে এবার নেহা বোরা আটক

জাগো নিউজ ২৪ দিল্লি, ভারত প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১৫:৫৫

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরাও।


তাকে একটি পুলিশ বাসে রাখা হয়েছে। এ সময় বাসটি ঘিরে বিক্ষোভকারীরা অবস্থান নেন।


শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে বিক্ষোভের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই নেহা বোরাকে আটকের ঘটনা ঘটে।


বিক্ষোভের স্থান পরিবর্তন
আইসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের পরিকল্পিত বিক্ষোভের স্থান পরিবর্তন করা হয়েছে।


আগে বিক্ষোভটি দিল্লির যন্তর মন্তরে হওয়ার কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে দিল্লি হাট নির্ধারণ করা হয়।


নয়াদিল্লিতে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও