আইফোন ১৮ প্রোতে রং ফিকে হওয়ার অভিযোগ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১৩:৩৯

নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার চারপাশে রং ফিকে হয়ে যাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন ব্যবহারকারী। তাদের দাবি, ফোন কেনার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এমন সমস্যা দেখা দিয়েছে। তবে এটি প্রকৃতপক্ষে রং উঠে যাওয়ার সমস্যা, নাকি ময়লা বা তেলের দাগ তা এখনো নিশ্চিত নয়।


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের ২ অক্টোবরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বারগান্ডি ও কালো রঙের মডেলে এ সমস্যা বেশি দেখা যাচ্ছে। তবে রুপালি ও হিমনীল রঙের মডেল নিয়ে এখনো একই ধরনের অভিযোগ পাওয়া যায়নি।


একজন রেডিট ব্যবহারকারী জানিয়েছেন, তার ফোনের ক্যামেরার চারপাশের অংশ আশপাশের রঙের তুলনায় কিছুটা হালকা ও গোলাপি দেখাচ্ছে। সেখানে তেল, ময়লা বা অন্য কোনো দাগ নেই। পরিষ্কার করার পরও সমস্যাটি রয়ে গেছে বলে দাবি তার।


অন্যদিকে কয়েকজন ব্যবহারকারী তুলার কাঠি দিয়ে জায়গাটি পরিষ্কার করে কিছুটা সুফল পেয়েছেন। ম্যাশেবলের প্রতিবেদকও নিজের কালো আইফোন ১৮ প্রো ম্যাক্সে একই ধরনের বিবর্ণতা লক্ষ্য করেছেন। পরিষ্কার করার পর দাগ কিছুটা কমলেও ক্যামেরার কিনারায় হালকা পরিবর্তন দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও