জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে : ক্যানসার আক্রান্ত ইবরার টিপুকে নিয়ে কবির বকুলের হাহাকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১৩:২৯

কিডনি ক্যানসারের সঙ্গে প্রায় দুই বছর ধরে লড়াই করছেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন এই সংগীতশিল্পীর কিছুদিন আগে ব্রেইন সার্জারিও হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর বর্তমানে বাসায় ফিরেছেন তিনি। প্রিয় সহকর্মীর এমন সংকটময় অবস্থায় আবেগঘন পোস্ট দিয়ে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন গীতিকার কবির বকুল।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কবির বকুল জানান, সম্প্রতি ভিডিও কলে ইবরার টিপুর সঙ্গে কথা হয়েছে তার। স্ত্রী দিনাত জাহান মুন্নীর মাধ্যমে দীর্ঘদিন পর প্রিয় এই সংগীত পরিচালকের সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি।


শেষবার এ বছরের রোজার ঈদে নিউইয়র্কের বাসায় টিপুর সঙ্গে দেখা হয়েছিল বলেও জানান কবির বকুল।


ইবরার টিপুর বর্তমান শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই গীতিকার। তিনি লেখেন, ‘অনেক দিন পর ইবরার টিপুর সাথে কথা হলো। মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও