ঢাকা উত্তরে যুবদলের নেতৃত্বে ‘রাজপথের হিসাব’, আলোচনায় একাধিক মুখ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি গঠন নিয়ে তৎপরতা বেড়েছে। মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতার নাম এখন আলোচনায়। নেতৃত্ব বাছাইয়ে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক সক্ষমতা, ত্যাগ এবং বিতর্কমুক্ত ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় পর্যায় থেকে।
গত ৩০ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হওয়ায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন মনিরুল ইসলাম স্বপন, আইয়ুব আলী, তসলিম আহসান মাছুম, মিজানুর রহমান রাজ, শিমুল আহমেদ, আবুল হাসান টিটু ও বাছিরুল ইসলাম রানা।
সাধারণ সম্পাদক পদের দৌড়ে রয়েছেন ফরহাদ আলী সজীব, তানভীর আহম্মেদ ইকরাম, শিমুল আহমেদ রাসেল, আবু সালেহ চৌধুরী মানিক, আরিফ হোসেন, আমিনুল ইসলাম, মেহেদী হাসান রুয়েল, কামরুল ইসলাম ও জসিম শিকদার রানা। এছাড়া আরও কয়েকজনের নামও আছে আলোচনা।