যে কারণে বন্ধুর চাইতে শত্রুর নাম বেশি মনে থাকে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১৯:৫২
সামাজিক সম্পর্কের বৃত্তে নানান ধরনের অভিজ্ঞতা তৈরি হয়। কেউ পরম ভালোবাসায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিত আচরণ বা প্রতারণার মাধ্যমে মনে গভীর ক্ষতের সৃষ্টি করে।
তবে একটি বিষয় খেয়াল করলে দেখা যায়, বহু বছর আগের কোনও বন্ধুর মিষ্টি ব্যবহার অবচেতন মন সহজে ভুলে গেলেও, কারও দেওয়া আঘাত বা তার চেহারা স্মৃতিতে আজীবন স্পষ্ট ও অমলিন থাকে।
অনেকেই একে নিজের ভেতরের ক্ষোভ বা সংকীর্ণতা মনে করলেও, মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে এর পেছনে রয়েছে মনস্তাত্ত্বিক ও স্নায়বিক কারণ।