লাঞ্চ বিরতির পর খেই হারাল বাংলাদেশ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৭
আবুধাবিতে প্রথম সেশনটা বাংলাদেশেরই ছিল। কিন্তু লাঞ্চ বিরতির পর খেলা শুরু হতেই খেই হারায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের অর্ধেক ব্যাটার ড্রেসিংরুমে ফিরে গেছেন।
শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে আজ শুরু হওয়া টেস্টে ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক ব্যাটিং করেন। ১০০-এর বেশি স্ট্রাইকরেটে ৮৩ রান করেন। তাঁর আক্রমণে আফগানরা শুরুতে এলোমেলো হলেও লাঞ্চ বিরতির পর ঘুরে দাঁড়াতে থাকে। চা পানের বিরতির আগ পর্যন্ত ৫ উইকেটে ২২৬ রান করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস শেষ সেশনে ব্যাটিংয়ে নামবেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ