ফুলহাম একাডেমির বর্ষসেরা বাংলাদেশের ফারহান
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১৮:১৬
আসিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছিলেন ফারহান আলী ওয়াহিদ। গোলের দেখা পেয়েছিলেন ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচে। যদিও সেই ম্যাচে বাংলাদেশ বিধ্বস্ত হয় ৯-২ গোলে।
তবে সেসব ছাপিয়ে তিনি এখন আলোচনায় ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় নির্বাচিত হয়ে ।
ফুলহাম তাদের ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় জনি হেইনসের নামে ২০১৯ থেকেই বর্ষসেরা একাডিমে খেলোয়াড়ের পুরস্কার দিয়ে আসছে। ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে নির্বাচিত হন একাডেমি উঠে আসা কোনো খেলোয়াড়। ১৯ বছর বয়সী ফারহান গতকাল বৃহস্পতিবার এই পুরস্কার জিতেছেন।
ফুলহাম জানিয়েছে, ‘ক্লাব আনন্দের সঙ্গে জানাচ্ছে, ফারহান আলী ওয়াহিদ ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ী।’