প্রতিদিন একই সময়ে ঘুমালেও ওঠার সময় বদলালে শরীরে কী হয়?
প্রতিদিন রাতে একই সময়ে ঘুমাতে গেলেও সকালে ঘুম থেকে ওঠার সময় যদি প্রতিদিন বদলে যায়, তাহলে শরীরের স্বাভাবিক ছন্দে প্রভাব পড়তে পারে। পর্যাপ্ত সময় ঘুমানোর পাশাপাশি নিয়মিত সময়ে ঘুমানো ও জেগে ওঠাও সুস্থ থাকার জন্য গুরুত্বপূর্ণ।
ঘুমের এই অনিয়মের কারণে দিনের বেলায় ক্লান্তি, মনোযোগের ঘাটতি এবং ক্ষুধার পরিবর্তন দেখা দিতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর লাইফস্টাইল বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের অতিরিক্ত পরিচালক চিকিৎসক দিব্যা গোপাল ঘুমের সময়ের অনিয়ম শরীরে কিভাবে প্রভাব ফেলতে পারে, তা ব্যাখ্যা করেছেন।
শরীরের অভ্যন্তরীণ ঘড়িতে প্রভাব
মানবদেহে একটি স্বাভাবিক ২৪ ঘণ্টার জৈবিক ছন্দ রয়েছে, যাকে সার্কাডিয়ান রিদম বলা হয়। এটি ঘুম ও জাগরণের সময়, হরমোন নিঃসরণ, শরীরের তাপমাত্রা, বিপাকক্রিয়া এবং সতর্ক থাকার মতো বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
প্রতিদিন ঘুম থেকে ওঠার সময় অনেকটা বদলে গেলে শরীরের এই অভ্যন্তরীণ ঘড়ির সঙ্গে দৈনন্দিন কাজকর্মের সমন্বয় ব্যাহত হতে পারে। যেমন—কর্মদিবসে সকাল ৬টায় ঘুম থেকে উঠলেও ছুটির দিনে সকাল ৯টা বা ১০টায় ওঠার অভ্যাস শরীরের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আনতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- স্বাস্থ্য ঝুঁকি
- ঘুমের সময়