ক্ষেত জুড়ে ধস্তাধস্তির চিহ্ন, বাবাকে লাইভ লোকেশনও পাঠিয়েছিল কিশোরী
কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক সংলগ্ন লালমাই উপজেলার জগৎপুর মাইনি মুড়া জঙ্গল এলাকার ধানক্ষেত থেকে বৃহস্পতিবার ভোরে পনের বছর বয়সি এক কিশোরীর লাশ উদ্ধার হয়।
সরেজমিনে গিয়ে সেখানে দেখা গেছে, ঘটনাস্থলের আশেপাশের ক্ষেতজুড়ে যেন ধস্তাধস্তির চিহ্ন। চার-পাচটি ক্ষেতে উঠতি ধানের চারাগুলোকে এমনভাবে মাড়িয়ে দেয়া হয়েছে যেন কেউ বা কারা এর উপর দিয়ে ছোটাছুটি করেছে।
স্থানীয়দের ধারণা, ঘাতকের হাত থেকে প্রাণ বাঁচাতে গিয়ে ওই কিশোরী ক্ষেত জুড়ে ছোটাছুটি করেছে। বিধ্বস্ত ক্ষেতে যেন ফুটে উঠেছে কিশোরীর প্রাণে বাঁচার শেষ লড়াইটুকু।
জগৎপুর গ্রামের ওই সড়কের যেখান থেকে কিশোরীর লাশ পাওয়া যায় সেখান থেকে কিছুটা দূরে রাস্তার পাশেই ধানক্ষেত থেকে জব্দ করা হয় একটি সিএনজি চালিত অটোরিকশাও। উদ্ধার করা হয় একটি ভ্যানিটি ব্যাগ, বাসের টিকেট। এছাড়া উদ্ধার হওয়ার জামার দেখেই কিশোরীকে সনাক্ত করেন তার বাবা।
বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা মনির হোসেনের সঙ্গে।
তিনি বলেন, “সকালবেলা ধানক্ষেত দেখে মনে হয়েছে সেখানে কেউ ধস্তাধস্তি করেছে। আমরা এসে দেখলাম মেয়েটার মাথা ও শরীরটা কাদার নিচে ছিল। শুধু পিঠটুকু দেখা গেছে। মুরুব্বিরা ধরতে নিষেধ করেছে তাই আমরা কাছে যাইনি। একটু দূরেই সিএনজিটা পড়েছিল।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- মরদেহ উদ্ধার
- কিশোরী