একে একে নাগরিকদের সব সুবিধা নিশ্চিত করা হবে : অর্থমন্ত্রী
বর্তমান সরকার নাগরিকদের একে একে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার তার দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্মিত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন হলো। মানুষ এই ট্র্যাক ব্যবহার করে অফিসে যাবে। এক্সারসাইজ করবে, শরীর, মন সুস্থ থাকবে।
সরকার একে একে নাগরিকদের সব সুযোগ সুবিধা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। তাকে ধন্যবাদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, মেয়র মহোদয়ের এই উদ্যোগের জন্য তাকে ধন্যবাদ। ক্রমান্বয়ে নগরের খালগুলো পাড়ে এবং অন্যান্য এলাকায় সাইকেল ট্র্যাক নির্মাণ করতে হবে।