প্রবাসীদের পোস্টাল ভোটিংয়ের বাংলাদেশ মডেল নিয়ে আগ্রহ নেপালের
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ২২:৫১
প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটিং নিয়ে বাংলাদেশ মডেলে আগ্রহ প্রকাশ করেছে নেপাল নির্বাচন কমিশন। এ লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “আমরা যেভাবে গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মত প্রবাসে ভোটের ব্যবস্থা করেছি; তারাও তাদের প্রবাসী ভোটারদের জন্য এই পদ্ধতি চালু করতে চাচ্ছে।
“নেপাল প্রতিনিধিরা ইতোমধ্যে আগ্রহ প্রকাশ করেছিল বাংলাদেশ মডেল নিয়ে জানতে। তারা গত দুদিন ধরে এটার অপারেশনাল দিক, টেকনিক্যাল দিক, অপরাপর দিক জেনেছে। ভবিষ্যতে কিছু জয়েন্ট কোলাবরেশনের ব্যাপারেও আসবে। আমাদের অভিজ্ঞতা তাদেরকে তুলে ধরেছি। আশা করি, তারা সন্তুষ্ট হয়েছে। একটা রিজিয়নাল কোলাবরেশনের খুব ভালো একটা ক্ষেত্র তৈরি হয়েছে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- পোস্টাল ব্যালট ব্যবহার