ডেঙ্গুতে আটদিনে প্রাণ গেল ৪৯ জনের, আরও ৫ মৃত্যু
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১৯:৩৬
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু এবং ১৯৩৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হল। এর মধ্যে চলতি অক্টোবর মাসের আটদিনেই প্রাণ গেছে ৪৯ জনের।
এর আগে গত সেপ্টেম্বর মাসে বছরের সর্বোচ্চ ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয় হাসপাতালে; প্রাণ যায় ১৪৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৫ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২৩৩ জন।