‘জমি লিখে না দিলে কবরও হবে না’—বৃদ্ধকে কৃষক দল নেতার হুমকির অভিযোগ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১৮:৫৩

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা সুলায়মান হোসাইনের বিরুদ্ধে জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টা, হয়রানি ও হুমকির অভিযোগ করেছে একটি পরিবার। ওই পরিবারের গৃহকর্তা ৮২ বছরের বৃদ্ধ আলতাফ হোসেনকে ‘জমি লিখে না দিলে কবরও দিতে দেবে না’ বলে হুমকি দেওয়া হচ্ছে—এমন অভিযোগ পরিবারটির। এ ছাড়া তাঁর ছেলের চাকরি খোয়ানোর জন্য সর্বোচ্চ মহলে তদবির করে যাচ্ছেন ওই কৃষক দল নেতা। এই অবস্থায় নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন ওই বৃদ্ধ।


আজ বৃহস্পতিবার বেলা ১টায় নিরাপত্তা ও কৃষক দল নেতার হয়রানি থেকে মুক্তি চেয়ে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন পরিবারটির সদস্যরা। তাঁরা ফরিদপুর জেলা সদরের গেরদা ইউনিয়নের নিখুরদি গ্রামের বাসিন্দা। এ সময় তাঁরা কৃষক দল নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন।


পরিবারটির সদস্যরা জানান, সুলায়মান হোসাইন তাঁদের প্রতিবেশী এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক পদে রয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তাঁদের জমি দখল, প্রতিবন্ধকতা সৃষ্টিসহ নানাভাবে হয়রানি করে আসছেন তিনি। এর মধ্যে পাঁচটি দাগে প্রায় ৫৯ শতক জমি দখলে নেওয়ার জন্য পরিবারটিকে হুমকি ও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছেন বলে অভিযোগ করেন তাঁরা। বিষয়টি নিয়ে সালিস-মীমাংসা, থানা থেকে আদালতে গড়িয়ে হেরে গেলেও বর্তমানে জোরপূর্বক জমি লিখে দেওয়ার চাপ সৃষ্টি করে আসছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও