সমকামী সেজে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের, গ্রেফতার ৩

যুগান্তর যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮

যুক্তরাজ্যে সমকামী সাজিয়ে আশ্রয় আবেদন করা একটি সন্দেহভাজন চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।


স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অধীন অভিবাসন কর্মকর্তারা  অভিযান চালিয়ে চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে। খবর বিবিসির।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ, অভিবাসীদের সমকামী সাজিয়ে ভুয়া ছবি, নথিপত্র ও প্রমাণপত্র বানিয়ে দিতেন তারা। বিনিময়ে ৪ হাজার ৫০০ পাউন্ড পর্যন্ত অর্থ হাতিয়ে নিতেন।


ধারণা করা হচ্ছে, তারা বাংলাদেশি পুরুষদের করা আশ্রয় সংক্রান্ত আবেদনে সহায়তা করেছিলেন। আশ্রয়প্রার্থীরা সমকামী এবং দেশে ফিরে গেলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে বলে আবেদনে দাবি করা হয়।


গত মঙ্গলবার লন্ডনের পৃথক এলাকায় অভিযান চালিয়ে চক্রটির দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, অলংকার, কয়েক হাজার পাউন্ড জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে দেশটিতে অবস্থানের সন্দেহে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও