হামলার পর দুই মাসের মধ্যে হরমুজে জাহাজ চলাচল সর্বনিম্ন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের সংখ্যা দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গুরুত্বপূর্ণ এই জলপথে গত সপ্তাহে তেলবাহী জাহাজে হামলার সংখ্যা ইরান-ইসরায়েল যুদ্ধ শুরুর পর যেকোনো সপ্তাহের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এর পরই জাহাজ চলাচলে এই পতন দেখা গেল। জাহাজ চলাচলের তথ্য থেকে এসব জানা গেছে।


রয়টার্স জানায়, কে‌প্লার নামে একটি তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, মঙ্গলবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র সাতটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। গত ২৩ জুলাইয়ের পর এটিই সবচেয়ে কম।


৬ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে কেপ্লারের বিশ্লেষক এমানুয়েল বেলোস্ত্রিনো ও ইউই তোরিকাতা লিখেছেন, ‘যুদ্ধকালীন সর্বোচ্চ অবস্থার তুলনায় আগের সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে অপরিশোধিত তেল পরিবহন ২৭ শতাংশ কমেছে। প্রতিদিন অন্তত ১ কোটি ১০ লাখ ব্যারেল তেল পরিবহন হয়েছে।’


তারা আরো লিখেছেন, ‘এটি এখন সেপ্টেম্বরে গড় পরিমাণের পর্যায়ে ফিরে এসেছে। তবে যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় এটি ৭৪ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও