ডেঙ্গু মোকাবেলায় সরকার ব্যর্থ, এটা ঠিক না: স্বাস্থ্যমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ২২:১১

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার ব্যর্থ, এমনটি মনে করেন না স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


তিনি বলেন, “ডেঙ্গুর জন্য যা যা করণীয়, সব ধরনের চেষ্টা করছে সরকার। স্যালাইনসহ সব ধরনের চিকিৎসা চলছে হাসপাতালগুলোতে। প্রটোকল অনুযায়ী যা করণীয়, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব করা হচ্ছে। তাই ডেঙ্গু চিকিৎসায় সরকার ব্যর্থ, এটা সঠিক নয়।”


সচিবালয়ে বুধবার নিজ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন তিনি। আগামী ডিসেম্বর থেকে শুরু হয়ে বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার। সেই ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও