ফ্রান্সে স্কুলশিক্ষার্থীদের এই আন্দোলন কেন ঐতিহাসিক

প্রথম আলো সিলভি লেশারবোঁনিয়ে প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ২২:০২

গত ২১ সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠ ক্রাতেইয়ের একটি হাইস্কুলে শিক্ষক–সংকটকে কেন্দ্র করে আন্দোলনের স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল। কিন্তু মাত্র ১০ দিনের মাথায় সেই ক্ষোভের আগুন পুরো প্যারিস অঞ্চল ছাড়িয়ে ফ্রান্সের কোনায় কোনায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।


৫ অক্টোবর বিক্ষোভ তৃতীয় সপ্তাহে পা রাখার পর সহিংসতা ও উত্তেজনা আরও তুঙ্গে পৌঁছেছে। কয়েক দশকের মধ্যে ফরাসি কিশোর-কিশোরীদের এই আন্দোলন তার ব্যাপ্তি ও মেজাজের দিক থেকে ইতিমধ্যে দেশের অন্যতম এক ঐতিহাসিক প্রতিরোধে রূপ নিয়েছে।


পরিস্থিতি এতটাই থমথমে যে সোমবার শুধু প্যারিস অঞ্চলেই অন্তত ১৬০টি হাইস্কুল (মোট স্কুলের প্রায় এক-তৃতীয়াংশ) বন্ধ ঘোষণা করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। দেশটির শিক্ষামন্ত্রী এদেরিয়াঁ গেফ্রে জানান, বিক্ষোভের মুখে দেশজুড়ে ৪০০-৫০০টি স্কুলের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়েছে; যদিও কিছু জায়গায় ধীরগতিতে ক্লাস শুরুর চেষ্টা চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও