প্রথম প্রেম ও বিচ্ছেদের কথা জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ের ছেলে

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ২২:০১

কলেজজীবনে প্রেমে পড়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের ছেলে জেসন সঞ্জয়। সেই সম্পর্ক টিকেছিল দেড় বছর।


সম্প্রতি ভিজে সিদ্ধুর সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে কথা বলেছেন জেসন। তিনি জানিয়েছেন, জীবনে প্রেম এসেছিল একবারই। কলেজে পড়ার সময় ওই সম্পর্ক তৈরি হয়। প্রায় দেড় বছর তাঁরা সম্পর্কে ছিলেন।


জেসন বলেন, ‘আমাদের দুজনের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছিল। আমরা কথা বলেই সম্পর্কটি শেষ করি।’


বিচ্ছেদের সময় কীভাবে নিজেকে সামলেছিলেন? জেসনের উত্তর, তখন তিনি যুবান শঙ্কর রাজার সব প্রেমের গান শুনতেন। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও দূরে ছিলেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও