১৩ মাসের বাচ্চাকে ২ লাখ টাকায় বিক্রি, দাদা-দাদিসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ২১:৫৯

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৩ মাস বয়সী শিশুসন্তানকে দুই লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে শিশুটির বাবা-দাদাসহ স্বজনদের বিরুদ্ধে। পরে ঢাকার দোহার উপজেলার চর মাহমুদপুর ইউনিয়নের হরিচণ্ডী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আজ বুধবার ভোরে শিশুটির দাদা-দাদিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।


এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে মানব পাচার ও চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে আজ সকালে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে পুলিশের কাছে আছে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজহাটি (সুতি ভরট) এলাকার বাসিন্দা ও শিশুটির দাদা উজ্জ্বল মিয়া (৫০), দাদি আয়শা খাতুন (৪৫), ফুফু শরিফা খাতুন (৩৫) এবং ঢাকার দোহার উপজেলার হরিচণ্ডী এলাকার আবেদ মোল্লা (৩৫) ও তাঁর স্ত্রী শিখা (৩৫)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও