সড়ক থেকে ৬ ফুট উঁচু সেতু, উঠতে লাগে মাচা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ২১:৫১
কুড়িগ্রামের রাজারহাটে একটি সেতু নির্মাণ করা হলেও নেই সংযোগ সড়ক। ফলে কাজেই আসছে না সেতু। পাঁচ গ্রামের প্রায় চার হাজার মানুষকে ঘুরে চলাচল করতে হচ্ছে। ভোগান্তির শিকার হচ্ছেন ৪০০ শিক্ষার্থী।
অভিযোগ উঠেছে, সংযোগ সড়ক নির্মাণ না করেই সেতুর বরাদ্দের প্রায় ৯৩ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজারহাট উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ রাস্তায় ৯টি সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদন করা হয়। তিন অর্থবছর শেষে প্রকল্পটির আটটি সেতু নির্মাণের কাজ শেষ হয়েছে। এর মধ্যে রাজারহাট ইউনিয়নের নাটুয়া মহল পরেশের বাড়ি সংলগ্ন সেতুটিও রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অনিয়ম
- অনিয়ম-দুর্নীতি