দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ২১:২১
২০২৭ সালে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট করা হয়েছে। মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ আজ বুধবার এই রিট করেন।
রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বিএনপি সরকার ক্ষমতায় এসে লটারিপদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়।
পরবর্তী সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত পরীক্ষার মাধ্যমে এবং প্রথম শ্রেণিতে লটারিতে ভর্তি নেওয়া হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভর্তি পরীক্ষা