স্টার সিনেপ্লেক্সে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ২০:৩৪

পথচলার ২২ বছর উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে স্টার সিনেপ্লেক্স। আগামীকাল ৮ অক্টোবর প্রতিষ্ঠানটির যেকোনো শাখায় যেকোনো সিনেমার শো এর জন্য কাউন্টার থেকে একটি টিকিট কিনলে আরেকটি টিকিট বিনামূল্যে পাওয়া যাবে।


স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, অফারটি শুধু ৮ অক্টোবর প্রযোজ্য হবে।


দর্শকদের জন্য বিনামূল্যে মুভি ভাউচার জেতার সুযোগও থাকছে। স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে গিয়ে সবচেয়ে সুন্দর স্মৃতি ফেসবুক পেজে শেয়ার করে এই ভাউচার জেতা যাবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া আছে।


দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স যাত্রা শুরু করে ২০০৪ সালের ৮ অক্টোবর। বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার ধানমন্ডি, এসকেএস টাওয়ার মহাখালী, সামরিক জাদুঘর, সনি স্কয়ার মিরপুর, সেন্টার পয়েন্ট উত্তরা এবং সীমান্ত টাওয়ার নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও