২০ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপজয়ী পেদ্রো
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১৯:৪২
সুদীর্ঘ ক্যারিয়ারের সমাপ্তি টানলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড পেদ্রো রদ্রিগেস।
২০ বছরের ক্যারিয়ারে ২৫টি বড় শিরোপা জেতেন পেদ্রো। ৩৯ বছরে এসে বুট জোড়া তুলে রাখলেন তিনি।
গত জুলাইয়ে লাৎসিওর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট ছিলেন পেদ্রো। ২০১০ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন তিনি। খেলেন নেদারল্যান্ডসের বিপক্ষে ফাইনালে। ২০১২ ইউরো জয়েও তিনি ভূমিকা রাখেন। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে অবসরের ঘোষণা দেন পেদ্রো।
- ট্যাগ:
- খেলা
- পেশাদার ফুটবলার
- ফুটবলার