ভারতে যুব আন্দোলনে নতুন মুখ, কে এই নেহা বোরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

দিল্লির রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। সেই কাঁটাতার জড়ানো লোহার কাঠামোতে উঠে পড়েছেন এক তরুণী, দিচ্ছেন জ্বালাময়ী স্লোগান। সেই ভিডিওতে সয়লাব সোশাল মিডিয়া।


কখনো তাকে দেখা যাচ্ছে পুলিশ আর আন্দোলনকারীদের ধস্তাধস্তির মধ্যে, কখনো মাইকের সামনে দাঁড়িয়ে শাসক গোষ্ঠীকে কথার তোড়ে ধুয়ে দিচ্ছেন। কখনো আবার টানা অনশন চালিয়ে হচ্ছেন খবরের শিরোনাম।


গত কয়েক মাসে ভারতের ছাত্র-যুব আন্দোলনের খবরে বারবার সামনে এসেছে একটি মুখ—নেহা বোরা।


২৯ বছর বয়সী এই তরুণী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক। সেই সঙ্গে তিনি নকশালপন্থী দল সিপিআইএমএল (লিবারেশন)-এর ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসার সভাপতি।


অবশ্য এই সাংগঠনিক পরিচয় দিয়ে নেহা বোরাকে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র রাজনীতির বাইরেও নানা ঘটনায় তাকে দেখা গেছে প্রতিবাদী ভূমিকায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও