আণবিক প্রতিবিম্ব ধাঁধা মিলিয়ে রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
অ্যামিনো অ্যাসিডের মতো কিছু গুরুত্বপূর্ণ অণুর ‘দর্পণ রূপ’ বা প্রতিবিম্বসংক্রান্ত এক প্রাচীন বিজ্ঞানের ধাঁধার সমাধান করে ২০২৬ সালের রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার জিতে নিয়েছেন অঁরি বি কাগান ও কেনসো সোয়াই।
অ্যাসিমেট্রিক অর্গানিক সিন্থেসিসে যুগান্তকারী উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন তাঁরা।
রাসায়নিক বিক্রিয়ায় নন-লিনিয়ার ইফেক্টস ও অটো ক্যাটালিসিস আবিষ্কারের মাধ্যমে ওষুধ, সুগন্ধি ও নতুন সামগ্রী তৈরির শিল্পে অভূতপূর্ব দুয়ার খুলে দেওয়ার সম্মানার্থে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস তাঁদের এই মর্যাদাপূর্ণ পুরস্কারে মনোনীত করে।
আজ বুধবার বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে তাঁদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘অ্যাসিমেট্রিক অর্গানিক সিন্থেসিসে নন-লিনিয়ার ইফেক্টস ও অটো ক্যাটালিসিস’ আবিষ্কারের জন্য অঁরি বি কাগান ও কেনসো সোয়াইকে ২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নোবেল পুরস্কার
- রসায়ন