পূজার কেনাকাটায় যে বিষয়গুলো বিবেচনায় রাখবেন

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১৪:০৭

দুর্গাপূজার আনন্দ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পূজার আনন্দ নতুন পোশাক ছাড়া একেবারেই অসম্পূর্ণ। ষষ্ঠী থেকে দশমী—প্রতিটি দিনের জন্য নিখুঁত এবং আরামদায়ক পোশাক বেছে নিতে কেনাকাটার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি। পূজার পোশাক কেনার সময় কিছু বিষয় বিবেচনায় রাখলে পূজায় স্টাইলিশ লুকে ঘুরে বেড়ানোর পাশাপাশি আরামেও থাকা যাবে।


আবহাওয়া এবং কাপড়ের ধরন


অক্টোবর মাসে দুর্গাপূজা। এই সময়ে কখনো ভ্যাপসা গরম, আবার কখনো হালকা বৃষ্টির হতে পারে। তাই ফ্যাশনের পাশাপাশি আরামের বিষয়টি সবার আগে ভাবা উচিত। এ সময় সুতি, লিনেন, খাদি বা সিল্কের মতো আরামদায়ক ও প্রিমিয়াম কাপড়ের পোশাক বেছে নেওয়া ভালো, যা দীর্ঘক্ষণ পরে থাকলেও অস্বস্তি হবে না।


দিন ও রাতের পোশাকের পার্থক্য


পূজার সকাল আর রাতের সাজ সম্পূর্ণ আলাদা হয়। ষষ্ঠী বা অষ্টমীর অঞ্জলির মতো সকালের অনুষ্ঠানগুলোর জন্য হালকা রঙের ঐতিহ্যবাহী সুতি বা লিনেনের পোশাক মানানসই। অন্যদিকে, রাতের প্যান্ডেল হুপিং বা আরতির জন্য জর্জেট, সিল্ক, কাতান বা ভারী কাজের জমকালো পোশাক বেছে নেওয়া যেতে পারে।


ঐতিহ্য ও আধুনিকতার ফিউশন


পূজার ফ্যাশনে ঐতিহ্যবাহী লাল-সাদা শাড়ি, ধুতি-পাঞ্জাবি বা কুর্তির চল চিরন্তন। এর পাশাপাশি সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের দিকেও নজর রাখতে পারেন। ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন, ফ্লেয়ার্ড শ্রাগ, কিংবা ক্রপ টপের সঙ্গে স্কার্ট বা পালাজ্জো এখন বেশ জনপ্রিয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও