ডেঙ্গু প্রতিরোধে তেজগাঁওয়ে যুবদলের কর্মসূচি
যুগান্তর
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১৩:০৭
ডেঙ্গু প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পূর্ব তেজতুরী বাজার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে যুবদল।
বুধবার সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসলাম স্বপন। এ সময় তেজগাঁও থানা যুবদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি
এ সময় নেতাকর্মীরা ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার আহ্বান জানান।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৭ মাস আগে
২ বছর, ৯ মাস আগে
২ বছর, ১০ মাস আগে
২ বছর, ১১ মাস আগে