You have reached your daily news limit

Please log in to continue


সম্পর্কের বরফ গলাতে উদ্যোগ: দিল্লিতে বাংলাদেশ-ভারতের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক কাল

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ও ভারত বাণিজ্য ও কনস্যুলার-বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (যৌথ কার্যনির্বাহী দল) এক বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে বাণিজ্যবিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কনস্যুলার-বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকটি ঢাকায় আয়োজনের জন্যও দুই দেশ তারিখ নির্ধারণের কাজ করছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা জানান—বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অংশ নিতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আজ বুধবার নয়াদিল্লি যাবে। এর আগে মঙ্গলবার প্রতিনিধিদলের যাওয়ার কথা ছিল এবং বৈঠকটি ৭ ও ৮ অক্টোবর হওয়ার কথা ছিল। তবে লজিস্টিক বা যাতায়াত-সংক্রান্ত কারণে প্রতিনিধিদল মঙ্গলবার যেতে না পারায় বৈঠকের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

দুই দেশের সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যোগাযোগ পুনরায় সক্রিয় করার অংশ হিসেবে এসব বৈঠক আয়োজন করা হচ্ছে। তবে বাণিজ্য ও কনস্যুলার বৈঠকের পাশাপাশি ট্রানজিট, সীমান্ত বাণিজ্যসহ আরও কিছু বিষয়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে আলোচনা প্রয়োজন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন