রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
সেই সঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থকতে পারে।