বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনাময় বাজার আসিয়ান

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৮

বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি বাজার হতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। ৬৮ কোটিরও বেশি মানুষের এই বিশাল বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের স্বাদ, মান ও বৈচিত্র্যের সঙ্গে ভোক্তাদের চাহিদার যথেষ্ট সামঞ্জস্য রয়েছে।


সম্ভাবনা থাকলেও আসিয়ানের বাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের উপস্থিতি এখনো খুবই সীমিত। ব্যবসায়ীরা বলছেন, আসিয়ানভুক্ত দেশগুলোর মানুষের ক্রয়ক্ষমতা তুলনামূলক বেশি। একই সঙ্গে এসব দেশে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যপণ্য ব্যবহারের প্রবণতাও বাড়ছে। আধুনিক জীবনযাত্রা, দ্রুত নগরায়ণ, দ্বৈত আয়ের পরিবারের সংখ্যা বৃদ্ধি এবং ব্যস্ত কর্মজীবী মানুষের সংখ্যা বাড়ায় সহজে প্রস্তুত ও সংরক্ষণযোগ্য খাবারের চাহিদা তৈরি হচ্ছে। ফলে বাংলাদেশি খাদ্যপণ্যের জন্য এ অঞ্চলে রয়েছে বড় বাজার তৈরির সুযোগ।


ব্যবসায়ীদের মতে, উৎপাদন ব্যয়ের দিক থেকেও বাংলাদেশ কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রতিযোগী অনেক দেশের তুলনায় বাংলাদেশে শ্রমিক সহজলভ্য। শ্রমব্যয়ও তুলনামূলক কম। ফলে সঠিক মান বজায় রেখে উৎপাদন করতে পারলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের দামের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক সুবিধা তৈরি হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও