আমি যেতে চাই না, এই মাঠ ছেড়ে যেতে চাই না: বিদায়ী বক্তৃতায় মেসি

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯

বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই তারকা বিদায়ী ম্যাচের পর মাঠে দীর্ঘ বক্তব্য দিয়েছেন। স্প্যানিশ থেকে ভাষান্তরিত পুরো বক্তব্য এখানে তুলে ধরা হলো।


আজ কী বলব, সত্যিই বুঝতে পারছি না। মনের ভেতর এত আবেগ, এত কিছু একসঙ্গে ঘুরছে। সবার আগে আমার বাবার কথাই মনে পড়ছে। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। যেমনটা আমার বিদায়ী চিঠিতেও বলেছি।


২০ বছরের বেশি সময় এই জার্সি পরতে পারা আমার জন্য ছিল বিরাট সম্মানের। আমরা সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়েও গিয়েছি। কিন্তু কখনো লড়াই থামাইনি। কখনো নিজের সর্বস্ব দেওয়া থেকে পিছিয়ে আসিনি। কখনো দলটির পাশে থাকা থেকে বিরত হইনি।


আর এখন ফিরে আসতে না পারার ভাবনাটা ভীষণ কষ্টের। সত্যি বলছি, সারা জীবন আমি এখানে ফিরে আসতে চাইব। কারণ আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলার চেয়ে সুন্দর আর কিছু একজন ফুটবলারের জীবনে হতে পারে না।


আমি চিরকাল এখানে থাকতে চাই। কিন্তু মনে হচ্ছে, বিদায় বলার এটাই সঠিক সময়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও