‘জ্বালানি তেলে ব্যয় বৃদ্ধির ধাক্কায়’ ২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
গত অর্থবছরের ধারাবাহিকতায় বড় বাণিজ্য ঘাটতি নিয়ে শুরু হলো ২০২৬-২৭ আর্থিক বছর।
চলতি বছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) পণ্য বাণিজ্যে সার্বিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৮২ কোটি ডলার। এই অঙ্ক গত অর্থবছরের একই মাসের চেয়ে ২৯ শতাংশ বেশি।
মূলত জ্বালানি তেল আমদানিতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণেই এই ঘাটতি বেড়েছে বলে মনে করছেন কোনো কোনো বিশ্লেষক।
গত ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অগাস্টে বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২৯৬ কোটি ২০ লাখ ডলার।
১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ আর্থিক বছরের তিন মাস পার হয়েছে। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এই অর্থবছরের প্রথম দুই মাসের বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্যের (ব্যালেন্স অব পেমেন্ট-বিওপি) তথ্য প্রকাশ করেছে।
এতে দেখা যায়, জুলাই-অগাস্ট সময়ে মোট এক হাজার ২২০ কোটি (১২.২০ বিলিয়ন) ডলারের পণ্য আমদানি করেছেন দেশের ব্যবসায়ী-উদ্যোক্তারা। এ অঙ্ক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ১০ শতাংশ বেশি।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- বাণিজ্য ঘাটতি