হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ২৩:৫৬

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্তুর (প্রজেক্টাইল) আঘাতে ১১ ভারতীয়সহ অন্তত ১২ জন নাবিক আহত হয়েছেন।


মঙ্গলবার আঘাত হানা ‘এমটি অন পিস’ নামের ওই জাহাজটিতে মোট ১৯ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ১৭ জনই ভারতীয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।


বিবৃতিতে বলা হয়, “ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমটি অন পিস’-এ প্রজেক্টাইলের আঘাত হানার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।”


ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, “মোট ১৯ জন নাবিকের মধ্যে ১৭ জন ভারতীয়। হামলায় ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনই ভারতীয় বলে জানা গেছে।”


এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলা ভারতের জন্য ‘গভীর উদ্বেগের কারণ’ উল্লেখ করে বিবৃতিতে আন্তর্জাতিক জলসীমায় শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও