প্রেম করছি না, আমি সুপার সিঙ্গেল: কনা
প্রেম করছেন? সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা জানালেন, তিনি প্রেম করছেন না। তিনি ‘সুপার সিঙ্গেল’। সম্প্রতি প্রথম আলো ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’–এ এক প্রশ্নের জবাবে প্রেমের গুঞ্জন ওড়ালেন ‘দুষ্টু কোকিল’ গায়িকা।
অনুষ্ঠানের ‘হিউমার বনাম রিউমার’ পর্বে উপস্থাপক মৌসুমী মৌ জানতে চান, কনা প্রেম করছেন কি না?—উত্তরে তিনি বলেন, ‘নাহ্। আমি প্রেম করছি না। এটা রিউমার। আমি সুপার সিঙ্গেল।’
তবে ভবিষ্যতে প্রেমের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি কনা। কেউ তাঁকে পছন্দ করলে বিষয়টি সম্পর্কে গড়াতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, হতে পারে তো অবশ্যই।’
কেমন ছেলে পছন্দ—এমন প্রশ্নের উত্তরে নির্দিষ্ট কোনো তালিকা দেননি কনা। বরং সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া ও মানিয়ে নেওয়াকে গুরুত্ব দিয়েছেন।
কনা বলেন, তিনি অনেক কিছু সহ্য করতে পারেন। অনেক বেশি মানিয়ে নিতে পারেন। তাঁর বন্ধুরাও তাঁকে বলেন, তিনি এত বেশি বোঝেন বলেই অনেক সময় ঝামেলায় পড়েন।