বিনিয়োগ খরায় চলতি অর্থবছর প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে: বিশ্ব ব্যাংক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ২০:৩০

বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমিয়েছে বিশ্ব ব্যাংক।


বৈশ্বিক আর্থিক খাতের শীর্ষস্থানীয় সংস্থাটি বলেছে, ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের ৩ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি (অর্থনৈতিক প্রবৃদ্ধি) অর্জিত হতে পারে। মূলত বিনিয়োগ খরার কারণেই এতটা নিচে নামার আভাস দিয়েছে সংস্থাটি।


বিশ্ব ব্যাংকের এ পূর্বাভাস কোভিড মহামারীর ধাক্কায় নেমে যাওয়া প্রবৃদ্ধির চেয়েও কম। মহামারীর সময় ২০১৯-২০ আর্থিক বছরে দেশে জিডিপি প্রবৃদ্ধি এসেছিল ৩ দশমিক ৪৫ শতাংশ, যা এ যাবৎকালের সবচেয়ে কম।


তবে আগামী ২০২৭-২৮ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৩ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।


মঙ্গলবার প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ অক্টোবর সংস্করণ প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও