‘রেকনসিলিয়েশনের’ ধারণা খারাপ নয়, কিন্তু সেই অনুতাপ আওয়ামী লীগের কই: উপদেষ্টা জাহেদ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্মিলন বা ‘রেকনসিলিয়েশনের’ উদ্যোগ খারাপ কোনো ধারণা বলে মনে করেন না প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।


তবে সেজন্য যে ‘অনুতাপ’ আর সদিচ্ছা থাকা দরকার, শেখ হাসিনার বক্তব্যে তেমন কিছু দেখছেন না তিনি।


উপদেষ্টা বলেন, “তিনি (শেখ হাসিনা) সমানে হুমকি দিচ্ছেন সবাইকে দেখে নেবেন, পাল্টা এই করে ফেলো ওই করে ফেলো। নানান রকম হুমকি ক্রমাগত দিয়ে গেছেন। যদি তাই হয়ে থাকে, আসলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রেকনসিলিয়েশনের আলাপটা আমাদের দিক থেকে অন্তত এন্টারটেইন করা কঠিন।”


মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষ সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ বিষয়ে কথা বলেন উপদেষ্টা।


চব্বিশের অভ্যুত্থান ঠেকাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার দল আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিগত অন্তর্বর্তী সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছিল, বর্তমান বিএনপি সরকারও তা বহাল রেখেছে।


তথ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, আওয়ামী লীগের সঙ্গে ‘রেকনসিলিয়েশনের’ বিষয়ে সরকারের ভাবনাটা কী?



জবাবে জাহেদ উর রহমান বলেন, রেকনসিলিয়েশন যে দরকার ছিল, সে বিষয়ে তিনি দ্বিমত করেন না। আর ৫ অগাস্টের পর এ বিষয়ে নানা আলোচনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও