শিশু নিপীড়নের ছবি অনলাইনে হু হু করে বাড়ছে: আইডব্লিউএফ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৬

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে অনলাইনে শিশু যৌন নিপীড়নের উপাদান আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন বা আইডব্লিউএফ।


সংগঠনটির বিশ্লেষকদের তথ্য অনুসারে, এ বছরের প্রথমার্ধেই এ ধরনের যতগুলো অবৈধ উপাদানের বিষয়ে তদন্ত করা হয়েছে তা গেল বছরের মোট সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।


যুক্তরাজ্যভিত্তিক সংগঠন আইডব্লিউএফ বিশ্বজুড়ে অনলাইন নিপীড়নের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে। তারা বলেছে, ২০২৬ সালের প্রথমার্ধে তারা ৬ হাজার ৩১০টি এআই ছবি মূল্যায়ন করেছে, যা শিশু যৌন নিপীড়নের আইনি সংজ্ঞার আওতায় পড়ে।গত বছর মোট সংখ্যাটি ছিল ৪ হাজার ৫০০-এর বেশি, যার তুলনায় এ বছরের এই পরিসংখ্যান প্রায় ৪০ শতাংশ বেশি। গেল কয়েক বছর ধরেই এআইয়ের তৈরি শিশু নিপীড়নের উপাদানের সংখ্যা ক্রমাগত বাড়ছে।


ভিডিওর ক্ষেত্রে এর বিশাল উল্লম্ফন লক্ষ্য করা গেছে।


আইডব্লিউএফ-এর সর্বশেষ এ পরিসংখ্যান কেবল স্থির ছবির ক্ষেত্রেই প্রযোজ্য। বিশ্লেষকদের দেখা ছবিগুলোর বড় একটা অংশ ছিল মেয়ে শিশুদের ও এদের বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও