অন্য অ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে সরাসরি লিঙ্ক শেয়ার করা যাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৫

স্মার্টফোনে কাজ করার সময় প্রায়ই এক অ্যাপ থেকে অন্য অ্যাপে ছবি, ভিডিও, পিডিএফ কিংবা ওয়েব লিঙ্ক পাঠানোর প্রয়োজন হয়। বিশেষ করে হোয়াটসঅ্যাপে এসব ফাইল শেয়ার করতে গিয়ে বারবার অ্যাপ বদলানো অনেকের কাছেই বিরক্তিকর মনে হতে পারে। তবে আইফোনে কয়েকটি সহজ পদ্ধতি জানা থাকলে অন্য অ্যাপ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় ফাইল পাঠানো যায়। এমনকি নির্দিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাট খোলার জন্যও বিশেষ লিঙ্ক তৈরি করা সম্ভব।


নির্দিষ্ট ব্যক্তির হোয়াটসঅ্যাপ চ্যাট খুলবেন যেভাবে


কোনো ব্যক্তির নম্বর ফোনে সেভ না থাকলেও হোয়াটসঅ্যাপের ইউনিভার্সাল লিঙ্ক ব্যবহার করে তার সঙ্গে চ্যাট শুরু করা যায়। এজন্য ব্রাউজারে wa.me-এর পর দেশের কোডসহ সংশ্লিষ্ট ফোন নম্বর লিখতে হবে। এক্ষেত্রে ফোন নম্বর লেখার সময় + চিহ্ন, অতিরিক্ত শূন্য, বন্ধনী কিংবা হাইফেন ব্যবহার করা যাবে না। লিঙ্কটি সঠিকভাবে তৈরি হলে সেটিতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ খুলে সংশ্লিষ্ট নম্বরের চ্যাটে যাওয়া যাবে।


চাইলে এই লিঙ্কের সঙ্গে আগে থেকেই একটি নির্দিষ্ট বার্তাও যুক্ত করা যায়। ফলে হোয়াটসঅ্যাপ চ্যাট খোলার পর মেসেজ বক্সে সেই লেখা তৈরি হয়ে থাকবে। তবে ব্যবহারকারীকে নিজেকেই সেন্ড বাটনে চাপ দিয়ে বার্তাটি পাঠাতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও