ভোলার আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৩

ঢাকার কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুল তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।


সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির।


ফরিদুলের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


ডিবি বলছে, ফরিদুল তালুকদার বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক এবং তজুমদ্দিন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।


তিনি ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ‘অত্যন্ত ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত।


গ্রেপ্তার ফরিদুল তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার হাটশশীগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি কাফরুলের এসপি পাড়ার একটি বাসায় থাকতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও