তিন মাসে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ কমেছে ৭৮৮ কোটি টাকা
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৭
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ঋণ নেওয়ার পরিবর্তে আগের ঋণের ৭৮৮ কোটি টাকা পরিশোধ করেছে সরকার। ফলে গত জুন শেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের ঋণ ৯৪ হাজার ৫২ কোটি টাকা থেকে কমে ২৪ সেপ্টেম্বর ৯৩ হাজার ২৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে।
তবে একই সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ বেড়েছে ২৬ হাজার ৯৭৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে সরকারের ঋণ ছিল পাঁচ লাখ ৯১ হাজার ৪২৪ কোটি টাকা। ২৪ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ১৮ হাজার ৪০৩ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংক মিলিয়ে ব্যাংকব্যবস্থায় সরকারের মোট ঋণের স্থিতি দাঁড়িয়েছে সাত লাখ ১১ হাজার ৬৬৭ কোটি টাকা।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সরকারের ঋণ