You have reached your daily news limit

Please log in to continue


আজ নুডলস দিবস

আজ নুডলস দিবস। প্রতি বছরের ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে নুডলস দিবস পালন করা হয়। নুডলস পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সুস্বাদু এই খাবারটি খুব সহজে রান্না করা যায়। মূলত এ কারণে বিশ্বের প্রায় সব দেশেই নুডলস খুব পরিচিত একটি খাবার।

বাংলাদেশেও এখন নুডলস জনপ্রিয় একটি খাবার। এখন ইনস্ট্যান্ট নুডলস হিসেবে নানা ধরনের নুডলস বাজারে পাওয়া যাচ্ছে। দেশের দ্রুত বিকশিত ভোগ্যপণ্য হিসেবে নুডলসের চাহিদা কয়েক দশক ধরে বেড়েছে।

তবে কবে থেকে ৬ অক্টোবর নুডলস দিবস পালন শুরু হয়েছিল সেই তথ্য জানা যায় না। কিংবা কারা উদযাপন শুরু করেছিলেন সেই তথ্যও জানা যায়নি।

ধারণা করা হয়, নুডলসের উৎপত্তি অন্তত দুই হাজার বছর আগে। হয়তো আরও পুরনো। ঐতিহাসিক নথিতে নুডলসের প্রথম উল্লেখ পাওয়া যায় চীনের ইস্টার্ন হান সাম্রাজ্যের (২৫–২২০ খ্রিস্টাব্দ) সময়কার এক গ্রন্থে।

তখন সেখানে খামির ছাড়া মণ্ড তৈরি করে নানা উপায়ে নুডলস রান্না করা হতো। তবে সময়, সংস্কৃতি, উপকরণ সব বদলেছে। কিন্তু একটি বিষয় অপরিবর্তিত থেকে গেছে। আর তা হলো স্বাদ, নুডলস সব সময়ই সুস্বাদু!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন