৯৫ বছর পর ইতালি লিজেন্ডের কীর্তি গড়লেন এসপোসিতো

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮

ইতালিয়ান জাতীয় দলের নতুন প্রজন্মের অন্যতম প্রধান মুখ হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন ফ্রান্সেস্কো পিও এসপোসিতো। সোমবার বোলোগনার রেনাতো দাল’আরা স্টেডিয়ামে তুরস্কের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে তৃতীয় গোল করেন তিনি।


৫৫তম মিনিটে জিয়ানলুকা স্কামাক্কার বদলি হিসেবে মাঠে নামেন এসপোসিতো। নিজের ছাপ রাখতে এই স্ট্রাইকার খুব বেশি দেরি করেননি। ৮৭তম মিনিটে দলের তৃতীয় গোল করেন।


২২ বছর হওয়ার আগেই আন্তর্জাতিক ফুটবলে এসপোসিতো তার সপ্তম গোল করলেন। ইতালির ইতিহাসে কিংবদন্তি জিউসেপ্পে মেয়াৎসার পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ২১তম জন্মদিনের আগেই এই মাইলফলক ছুঁলেন তিনি। অপ্টার তথ্য অনুযায়ী, ১৯৩১ সালের ২৫ জানুয়ারি ২০ বছর ও ১৫৫ দিন বয়সে নিজের সপ্তম গোল করেছিলেন মেয়াৎসা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও