You have reached your daily news limit

Please log in to continue


হুতিদের হটিয়ে মোখা বন্দর পুনর্দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

হুতিদের বিরুদ্ধে চলমান বড় ধরনের অভিযানের অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ মোখা বন্দর পুনর্দখলের ঘোষণা দিয়েছে ইয়েমেনের সরকারি বাহিনী। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনের সরকারি বাহিনী গতকাল সোমবার জানায়, তারা বাব আল-মানদেব প্রণালির কাছাকাছি গুরুত্বপূর্ণ কিছু অবস্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের প্রধান এই নৌপথটি ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দখল থেকে মুক্ত করাই তাদের লক্ষ্য।

একইসঙ্গে, ইয়েমেনের রাজধানী সানাও উদ্ধারে একটি ‘কৌশলগত অভিযান’ শুরু করা হয়েছে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, মোখার কাছাকাছি বেশ কয়েকটি ফ্রন্টে লড়াই হয়েছে। এতে হুতি বিদ্রোহীদের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

সামরিক সূত্রগুলো জানিয়েছে, কয়েকজন হুতি যোদ্ধাকে আটকও করা হয়েছে, তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে হুতিরা সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সরকারের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে।

এর আগে সেপ্টেম্বরে এক ঝটিকা অভিযানে হুতিরা পশ্চিম তাইজ প্রদেশের মোখা শহর এবং বাব আল-মানদেব প্রণালির আশপাশের এলাকা দখল করে নিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন