‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১৪:৫৫
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দলের হয়ে তিনি সামনে রাজ্যসভা নির্বাচনেও অংশ নেবেন।
এ খবর রবিবারই (৪ অক্টোবর) জানা গেছে। প্রকাশ্যে আসার পর থেকে তীব্র সমালোচনার শিকারও হচ্ছেন অভিনেত্রী। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন কোয়েল। সেখানে বিজেপিতে যোগদান এবং নেটিজেনদের সমালোচনা নিয়ে নানা কথা বলেছেন তিনি।
কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়; সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।’
- ট্যাগ:
- বিনোদন
- তারকার জীবন
- তারকার ব্যক্তিজীবন