You have reached your daily news limit

Please log in to continue


প্যারালাইসিস রোগীর মস্তিষ্কের সংকেত থেকে শব্দ তৈরি করবে এআই

প্যারালাইসিস, স্ট্রোক বা অন্য কোনো স্নায়ুরোগের কারণে অনেক মানুষ কথা বলার শারীরিক সক্ষমতা হারান। তবে কথা বলার ইচ্ছা বা মস্তিষ্কে তৈরি হওয়া ভাষার ভাবনা অনেক ক্ষেত্রেই থেকে যায়। সেই ভাবনাকে শব্দে রূপ দেওয়ার পথ খুঁজছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে ব্রেন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তি, যেখানে মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কথার ধ্বনি তৈরি করার চেষ্টা চলছে।

মস্তিষ্কের সংকেত থেকেই তৈরি হবে কথা

এই প্রযুক্তির মূল ধারণা হলো মানুষ কথা বলার চেষ্টা করলে মস্তিষ্কে যে বৈদ্যুতিক কার্যকলাপ তৈরি হয়, সেটি শনাক্ত করা। এজন্য মস্তিষ্কের নির্দিষ্ট অংশে ক্ষুদ্র ইলেকট্রোড বসানো হয়। এসব ইলেকট্রোড স্নায়ুকোষের বৈদ্যুতিক সংকেত সংগ্রহ করে কম্পিউটারের কাছে পাঠায়। এর একটি উদাহরণ প্যারাড্রোমিক্সের সংযুক্ত বিসিআই। এতে ৪২১টি মাইক্রোইলেকট্রোড রয়েছে, যেগুলো কথা বলা এবং শরীরের নড়াচড়ার সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের কার্যকলাপ শনাক্ত করতে পারে। অর্থাৎ রোগী মুখ দিয়ে শব্দ উচ্চারণের চেষ্টা করলে, সেই প্রচেষ্টার সঙ্গে যুক্ত মস্তিষ্কের সংকেত প্রযুক্তিটি ধরতে পারে। শুধু সংকেত সংগ্রহ করলেই অবশ্য কথা তৈরি হয় না। কারণ মস্তিষ্কের বৈদ্যুতিক কার্যকলাপ সরাসরি মানুষের ভাষা হিসেবে কম্পিউটার বুঝতে পারে না। এখানেই কাজে আসে মেশিন লার্নিং ও এআই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন