বিপদে পড়লে বা যেকোনো জরুরি মুহূর্তে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ইমার্জেন্সি এসওএসের সুবিধা কাজে লাগিয়ে বন্ধু, পরিবার বা বিশ্বস্ত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্য, আশপাশের ভিডিও ধারণ ও জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানের কাছে বার্তা বা সংকেত পাঠানো যায়।
তবে জরুরি মুহূর্তে হাতের কাছে ফোন না থাকলে বা ফোনের বোতাম চাপতে না পারলে বিপদে পড়া ব্যক্তির পক্ষে সহায়তা চাওয়া কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ফোন স্পর্শ না করেই জরুরি সহায়তা চাওয়ার সুবিধা আনতে কাজ করছে গুগল। নতুন এই সুবিধা চালু হলে কণ্ঠস্বরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ইমার্জেন্সি এসওএস ব্যবস্থা সক্রিয় করা যাবে বলে ধারণা করা হচ্ছে।