তারকাদের বিচ্ছেদে আমাদের এত মন খারাপ হয় কেন

প্রথম আলো প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১৩:৪৬

রায়ান গসলিং ও র‍্যাচেল ম্যাকঅ্যাডামসের আর কখনো এক না হওয়াটা এখনো মেনে নিতে পারছি না। বিশেষ করে বৃষ্টির মধ্যে যদি তাঁদের আবার এক হওয়ার দৃশ্য দেখা যেত!


আবার ব্র্যাড পিট ও জেনিফার অ্যানিস্টনের বিচ্ছেদের ঘোষণার আগের দিন সমুদ্রসৈকতে ব্র্যাডের পরা সেই বিদঘুটে টি-শার্টের কথাও মনে আছে।


বাস্তব জীবনের এমন কিছু দম্পতিও আছেন, যাঁদের বিচ্ছেদের খবর শুনলে হয়তো এক দিনের ছুটি নিয়ে মন খারাপ করে থাকতে হবে।


কিন্তু তাঁদের বিচ্ছেদে আমাদের এত কষ্ট হয় কেন?


কারণটা খুব সহজ। যেসব যুগলকে আমরা একে অপরের জন্য একেবারে আদর্শ বলে মনে করি, তাঁদের দেখে আমাদের মনে হয়, ভালোবাসাই সবকিছু। ভালোবাসা থাকলে সব বাধা পেরোনো সম্ভব—এই বিশ্বাসটুকু আমরা আঁকড়ে থাকতে চাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও