You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব শিক্ষক দিবস : কেন নড়বড়ে মূল্যবোধের ভিত?

শিক্ষক দিবস আসে। শিক্ষক দিবস চলে যায়। ফুল দেওয়া হয়। শুভেচ্ছা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষকের মর্যাদা নিয়ে অসংখ্য কথা লেখা হয়। তারপর সবকিছু আবার আগের মতো হয়ে যায়। কিন্তু প্রশ্ন থেকে যায়। আমরা কি সত্যিই শিক্ষককে সম্মান করি? নাকি শিক্ষক দিবসের আনুষ্ঠানিকতার মধ্যেই আমাদের দায়িত্ব শেষ করি?

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিনটি পালিত হচ্ছে। শিক্ষকদের অধিকার, মর্যাদা, কর্মপরিবেশ ও শিক্ষাব্যবস্থায় তাদের অবদান স্মরণ করাই এ দিবসের মূল উদ্দেশ্য।

শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না। তিনি একটি প্রজন্মের চিন্তা গড়ে দেন। মূল্যবোধ তৈরি করেন। সমাজের ভবিষ্যৎ নির্মাণ করেন। তাহলে সেই শিক্ষকের সামাজিক অবস্থান কোথায়? বাংলাদেশের বাস্তবতায় এই চিত্রটি আরও গভীরভাবে বোঝা দরকার।

সম্প্রতি দেশের একটি জেলা স্কুলে শিক্ষকের ওপর শিক্ষার্থীদের হামলার ঘটনা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করেছে। কারণ যাই হোক, শিক্ষকের ওপর দলবদ্ধ হামলা কোনো স্বাভাবিক ঘটনা হতে পারে না। এটি কেবল একটি বিদ্যালয়ের শৃঙ্খলার সমস্যা নয়। এটি সামাজিক মূল্যবোধেরও সংকেত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন