You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রীর তিতা-মিষ্টি অ্যাকশনের নেপথ্যে

মা-বাবাকে হারিয়ে অনিশ্চয়তায় পড়া ঢাকা দোহারের রাধানগর গ্রামের পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছেন কোমল-কুসুম স্বভাবের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত শুক্রবার তাঁর পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

রাধানগর গ্রামের প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের পরিবার নিয়ে সম্প্রতি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এক মাসের ব্যবধানে মা-বাবার ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভাবের সংসারে পাঁচ মেয়ের কী হবে—এমন জিজ্ঞাসার প্রতিবেদন নজরে পড়ার পর প্রধানমন্ত্রীর এ পদক্ষেপ। দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ এবং তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়।

এর এক মাসের ব্যবধানে নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। মা-বাবাকে হারানোর পর পাঁচ কন্যার পরিবারটি অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাঁদের এই পরিস্থিতির কথা তুলে ধরে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পরই প্রধানমন্ত্রীর পরিবারটির পাশে দাঁড়ানোর ঘটনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন