স্ট্রোকের পর মেজাজ দ্রুত পরিবর্তন, অস্বাভাবিক সময়ে কান্না বা হাসি এবং পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আবেগ প্রকাশের মতো সমস্যা দেখা দিতে পারে।
শুধু শরীরের ওপর নয়, মানুষের আবেগ ও আচরণের ওপরও প্রভাব ফেলে স্ট্রোক। মস্তিষ্কে স্ট্রোকজনিত ক্ষতি ও রাসায়নিক পরিবর্তনের কারণে আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেতে পারে। ফলে স্ট্রোকের আগে কোনো পরিস্থিতিতে একজন ব্যক্তি যেভাবে প্রতিক্রিয়া দেখাতেন, পরে একই পরিস্থিতিতে তার আচরণ ভিন্ন হতে পারে।
স্ট্রোকের পর মেজাজ দ্রুত পরিবর্তন, অস্বাভাবিক সময়ে কান্না বা হাসি এবং পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আবেগ প্রকাশের মতো সমস্যা দেখা দিতে পারে। কখনো কান্না বা হাসি স্বাভাবিকের তুলনায় দীর্ঘ সময় ধরে চলতেও পারে।